২০২৬ সালের এইচএসসি ফল: ২৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি
বিশেষ প্রতিবেদক | ঢাকা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ২৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে ১৩৯টি প্রতিষ্ঠান।
গত বছরের তুলনায় শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। এর আগের বছর, ২০২৪ সালে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ৬৫টি।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে একযোগে ফলাফল জানতে পারছেন।
যেভাবে ফলাফল জানা যাবে
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ জন্য প্রতিষ্ঠানে